বালুভর্তি ট্রলির নিচে চাপা পড়ে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলা ঘাটকর গ্রামে গতকাল সোমবার সকালে বালুভর্তি একটি ট্রাক্টরের ট্রলির নিচে চাপা পড়ে চালক ও তাঁর সহকারীর মৃত্যু হয়েছে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহেল বাকী জানান, ঘটনার সময় ট্রাক্টরের চালক উপজেলার বৈলশিং গ্রামের আফতাব আলী (২৮) ও তাঁর সহকারী কাউসার রহমান (২৬) ট্রাক্টরের চাকায় হেলান দিয়ে বসেছিলেন আর অন্য শ্রমিকেরা ট্রলির বালু অপসারণ করছিলেন। একপর্যায়ে পেছনের একটি চাকা মাটির নিচে দেবে গেলে ট্রলি উল্টে যায়। এ সময় দুজন ট্রলির নিচে চাপা পড়ে। পরে শ্রমিকেরা দ্রুত দুজনকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মান্দা অঞ্চলের সহকারী পুলিশ সুপার শরিফ উদ্দিন ঘটনাস্থলে যান। তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হবে। ইটভাটার মালিক সাইদুর রহমান জানান, নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।