বালুভর্তি ট্রাক উল্টে চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙা উপজেলায় বালুভর্তি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম জাকির হোসেন মোল্লা (৩২)। তিনি নড়াইল জেলার সদর উপজেলার হাসান মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে আট লেনের সড়কের নির্মাণকাজের জন্য বালুভর্তি ট্রাকটি চালিয়ে মাওয়ার দিকে যাচ্ছিলেন জাকির। ঘটনাস্থলে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম। তিনি জানান, নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।