বালুমহাল ইজারার প্রতিবাদে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বড়ছড়া বালুমহাল ইজারার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাকাবাসী সূত্র জানায়, বড়ছড়া একটি পাহাড়ি ছড়া। ওই ছড়াটি সম্প্রতি ফয়জুল হক নামের এক ব্যক্তিকে ইজারা দেয় খনিজসম্পদ মন্ত্রণালয়। এর প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে বরমচাল উচ্চবিদ্যালয় ও কলেজের সামনের কুলাউড়া-সিলেট সড়কে মানববন্ধন শুরু হয়। এর আগে এক সমাবেশ থেকে এই ইজারা বাতিলের দাবি জানিয়ে বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা।