বালুমহাল নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে বালুমহাল নিয়ে দ্বন্দ্বের জের ধরে গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। নাম জিয়ারুল হক (৪৫)। বাড়ি মতিহার থানাধীন শ্যামপুর এলাকায়।স্থানীয় সূত্র জানায়, শ্যামপুর বালুমহাল নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে গতকাল সকালে নগরের মিজানের মোড় এলাকায় দুই দলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। রাত আটটার দিকে আবার সংঘর্ষ বাধে। এ সময় বিএনপির কর্মী জিয়ারুল গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে জিয়ারুল মারা যান। নিহতের ছেলে জনি দাবি করেন, ‘আওয়ামী লীগের লোকজন আমার বাবাকে ঘটনাস্থল থেকে তুলে তাঁদের এক কর্মীর বাড়িতে নিয়ে কুপিয়ে জখম করে। পুলিশ না গেলে আমরা লাশও পেতাম না।’