বালুর নিচ থেকে জেগে ওঠা নৌকা উত্তোলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্রসৈকতের বালুর নিচ থেকে জেগে ওঠা প্রাচীন নৌকাটি উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য গঠিত কারিগরি কমিটি শুক্রবার এর কার্যক্রম শুরু করে।একটি জাদুঘর স্থাপন করে নৌকাটি যাতে কুয়াকাটায় যথাযথভাবে সংরক্ষণ করা যায়, সে জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে দুই বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে।৭২ ফুট দৈর্ঘ্য ও ২৩ ফুট প্রস্থের এ নৌকাটি গত বছর জুলাইয়ে কুয়াকাটা সৈকতের ঝাউবনের কাছে বালুর নিচ থেকে জেগে ওঠে। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণের উদ্যোগ নেয়। নৌকাটিকে বালুর মধ্য থেকে তোলা ও সংরক্ষণের লক্ষ্যে আন্তর্জাতিক নৌকা বিশেষজ্ঞ ইভাস মারেকে প্রধান করে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। ইভাস মারে বলেন, নৌকাটি পুরোপুরি তুলতে আরও তিন-চার দিন সময় লাগবে।