প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সংযোগসড়কের ধসে যাওয়া স্থানগুলোতে বালুর বস্তা ফেলে মেরামত করেছে সড়ক ও জনপথ বিভাগ।
দুই সপ্তাহ আগে বৃষ্টির পানিতে আড়াইহাজার উপজেলার বিষনন্দি ফেরিঘাট থেকে রামচন্দ্রদী বেইলি সেতু পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় ২৫টি গর্তের সৃষ্টি হয়। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
আড়াইহাজার-বাঞ্ছারামপুর ফেরির ইজারাদার মাহাবুল হক বলেন, ৫ জুলাই প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর রাস্তা মেরামত করতে সড়ক ও জনপথের লোকজনের তোড়জোড় শুরু হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নারায়ণগঞ্জের উপসহকারী প্রকৌশলী ছিদ্দিকুর রহমান বলেন, ‘প্রতিদিন ২০ জন শ্রমিক মেরামতের কাজ করছেন। আশা করছি, আগামীকালের (আজ সোমবার) মধ্যে রাস্তাটি যান চলাচলের জন্য স্বাভাবিক হবে।