বালুর স্তূপে লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অজ্ঞাত পরিচয় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার জোকার চর গ্রামে একটি বালুর স্তূপ থেকে লাশটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা-পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান প্রথম আলোকে বলেন, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পুত্র অনিক সিদ্দিকীর মালিকানাধীন ম্যাজেসটিকা হোল্ডিংস লিমিটেডের বালুর স্তূপ থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
লাশের শরীরে হত্যার আলামত রয়েছে। সপ্তাহখানেক আগে হত্যার পর লাশটি গুম করার উদ্দেশে বালু চাপা দেওয়া হয়েছিল বলেও ধারণা করছেন তিনি।