বাল্কহেডে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে গতকাল মঙ্গলবার থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত ১৫ দিন শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের নির্দেশের পরও গতকাল শীতলক্ষ্যায় বাল্কহেড চলাচল করতে দেখা গেছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তাঁদের হাতে পৌঁছেছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে তাঁরা ব্যবস্থা নেবেন। এদিকে মালবাহী নৌযানের ক্ষেত্রে সান্ধ্য আইন থাকলেও সেগুলো মানা হচ্ছে না। বিশেষ করে শীতলক্ষ্যা নদীতে সন্ধ্যার পরও বাল্কহেডের বেপরোয়া চলাচল চোখে পড়ছে।