বাল্কহেডের ধাক্কায় ফাটল লঞ্চের তলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কালিপুরায় মেঘনা নদীতে গতকাল শনিবার সকালে বালুবাহী জাহাজের (বাল্কহেড) ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে যায়। একপর্যায়ে চালক লঞ্চটিকে তীরে নোঙর করেন। এতে যাত্রীরা অল্পের জন্য রক্ষা পায়।
পুলিশ জানায়, বরগুনা থেকে ঢাকাগামী এমভি আল্লাহর মরজি নামের ওই লঞ্চটি সকাল সাতটার দিকে মেঘনা নদীর কালিপুরায় এলে বিপরীতগামী একটি বাল্কহেড এটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটির তলা ফেটে পানি উঠতে থাকে। এ সময় যাত্রীরা হইচই শুরু করলে সারেং লঞ্চটিকে তীরের দিকে নিয়ে যান। খবর পেয়ে নদীর টহল পুলিশ লঞ্চের কাছে যায়। এরপর গজারিয়া থেকেও পুলিশ আসে। তবে বাল্কহেডটি পালিয়ে যায়।
গজারিয়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই এ বি এম এস দোহা বলেন, ‘তলা ফাটার পরও লঞ্চটি ঢাকার দিকে যাচ্ছিল। আমরা লঞ্চ থামিয়ে যাত্রীদের অন্য একটি লঞ্চে তুলে দিই।’