বাল্কহেডের ধাক্কায় সেতু নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের শেরেবাংলা বাজার এলাকায় কালিজিরা নদীর ওপর নির্মিত সেতুটি বালুবাহী জাহাজের (বাল্কহেড) ধাক্কায় ভেঙে পানিতে পড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
জাগুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী বলেন, জাগুয়া ইউনিয়নের শেরেবাংলা বাজার ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আমিরাবাদ বাজারকে সংযুক্ত করেছে কালিজিরা ওপর নির্মিত লোহা ও আরসিসি ঢালাইয়ের সেতুটি। স্থানীয় লোকজন দুই উপজেলার হাটবাজারে এই সেতু যাতায়াত করতেন। গতকাল দুপুর ১২টার দিকে সন্ধ্যা নদী থেকে বালু বোঝাই করে বাল্কহেডটি সেতু এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ বাল্কহেডটি সেতুর মাঝখানের লোহার পিলারের (স্তম্ভ) সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিলারসহ সেতুটির এক পাশের একটি অংশ ভেঙে পানিতে পড়ে যায়। এ সময় সেতু পার হচ্ছিলেন চানবরু নামের এক নারী। তিনি নদীতে পড়ে গিয়ে আহত হন। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।