বাল্য বিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে।
মেয়ের বাবাকে এক হাজার টাকা জরিমানা ও ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না বলে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মেয়েটি (১৫) এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার গিলাবাড়ী গ্রামের চাঁন মিয়ার মেয়ের সঙ্গে একই এলাকার শফিকুল ইসলামের বিয়ের দিন নির্ধারিত ছিল। ইউএনও সায়মা আক্তার মেয়েদের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।