বাল্যবিবহের শিকার দুস্থ নারীকে গাভী কিনে দিলেন প্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ইকরচালী গ্রামের দুস্থ ও সংগ্রামী নারী কামরুন্নাহারকে প্রবাসী আকরামুল ইসলাম খান বাছুরসহ গাভি কিনে দিয়েছেন। বাল্যবিবাহ ও নির্যাতনের শিকার এ নারী এক সন্তানসহ বাবার বাড়িতে এসে আবার লেখাপড়া শুরু করেন।

নিজের এ লেখাপড়ার খরচ জোগাতে তাঁকে অনে৵র বাড়িতে কাজ করতে হতো। গাভিটি পাওয়ায় তাঁর এ কষ্ট কমে গেল। গতকাল সোমবার গ্রামে এক সভা করে কামরুন্নাহারের হাতে গাভিটি তুলে দেওয়া হয়। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ইউএনও জিলুফা সুলতানা, ওসি আবদুল লতিফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।