বাল্যবিবাহ, দুই অভিভাবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে দুই অভিভাবককে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সদর উপজেলার গোপালপুর গ্রামে শুক্রবার নবম শ্রেণীপড়ুয়া ১৪ বছর বয়সী দুই মেয়ের নিজ নিজ বাড়িতে বাল্যবিবাহ হচ্ছিল। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু নাসের উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি বিয়েই বন্ধ করে দেন। বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে আদালত কনের বাবা কলিম উদ্দিন ও হাতেম আলীকে কারাদণ্ড দেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।