বাল্যবিবাহ আটকে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের যাবতীয় আয়োজন শেষ। একে একে আসছে অতিথিরা। একটু পরই এসে যাবে বর। এ অবস্থায় বিয়েবাড়িতে হাজির একদল পুলিশ। পাত্র-পাত্রী নাবালক-নাবালিকা বলে তারা বিয়েতে বাধা দেয়।এদিকে গ্রামে পুলিশ আসার কথা শুনে বরপক্ষ আর এগোয়নি। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কানুপুর গ্রামে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওই গ্রামের গফুর মিয়ার ছেলে ওয়েছ কুরনীর (১৭) সঙ্গে একই গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর (১২) বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। গ্রামবাসীর কাছ থেকে এই বিয়ের খবর পান বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির লিগ্যাল কাউন্সিলর সাইদা মর্জিয়া। তিনিই বিষয়টি পুলিশকে জানান।