বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধে শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধের শপথ নিয়েছেন। দেবগ্রাম আশ্রয়ণ ক্লাব চত্বরে গতকাল মঙ্গলবার এ কর্মসূচির আয়োজন করে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আজাদ মোল্লা। ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার, স্থানীয় ফজের আলী কলেজিয়েট স্কুলের শিক্ষক সালাম ফকির ও ফরহাদ শেখ, ইউপির সচিব পরিমল বিশ্বাস, ব্র্যাকের রাজবাড়ী জেলা ব্যবস্থাপক (সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি) জয়মালা মণ্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ বাল্যবিবাহ, নারী নির্যাতন বন্ধ এবং প্রতিরোধে শপথ নেন।
এর আগে গত সোমবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সভা অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকির, সদস্য সেলিম খান, বাবলু শেখ ও সালমা বেগম উপস্থিত ছিলেন। সভায় প্রায় দেড় শতাধিক নারী ও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা বাল্যবিবাহ, নারী নির্যাতন মুক্ত ও প্রতিরোধে শপথ নেন।