বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আলোচনা সভা হয়েছে। উপজেলার কামরাবাদ ইউনিয়নের নিউগিরটেংগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সভা হয়।
নিউগিরটেংগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রথম আলো বন্ধুসভা সরিষাবাড়ী শাখা সূত্রে জানা গেছে, ওই প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল সকাল ১০টার দিকে এক আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া। সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছিয়া খাতুন, সহকারী শিক্ষক সালমা খাতুন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বন্ধুসভার অনুষ্ঠান সম্পাদক আকাশ মিয়া, প্রচার সম্পাদক তৌকির আহাম্মেদ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জাকারিয়া প্রমুখ। এতে বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বন্ধুসভার সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া জানান, বাল্যবিবাহ বন্ধে ও মাদকের হাত থেকে শিশুদের রক্ষা করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।