বাল্যবিবাহ ও মাদককে 'লাল কার্ড'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী একসঙ্গে লাল কার্ড দেখিয়ে বাল্যবিবাহ ও মাদককে ‘না’ বলেছে।
গতকাল মঙ্গলবার উপজেলার আহম্মদাবাদ উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন ও কানিহারি ইউপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই প্রতিজ্ঞা করে।
কানিহারি ইউপির চেয়ারম্যান আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাল্যবিবাহ ও মাদককে ‘না’ বলার শপথ পাঠ করান ইউএনও আবু জাফর রিপন।