বাল্যবিবাহ, কনের বাবাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহটি বন্ধ করা হয়।
কনে স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্রী (১৫)।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গতকাল রাতে বাল্যবিবাহের আয়োজন চলছিল খবর পেয়ে কনের বাড়িতে তাঁরা উপস্থিত হন। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাবাকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝালে বাবা মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।