বাল্যবিবাহ করতে এসে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ করতে আসার অপরাধে বরকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
দণ্ড পাওয়া বরের নাম আছিউল ইসলাম (১৮)। তিনি কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর গ্রামের সাবের আলীর ছেলে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার আছিউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আছিউলের সঙ্গে উপজেলার অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর বিয়ের দিন ধার্য করা হয়।