বাল্যবিবাহ করায় বরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহের অপরাধে বরকে সাত দিনের কারাদণ্ড এবং বাল্যবিবাহের আয়োজন করায় বর ও কনের বাবাকে জরিমানা করেছেন। প্রত্যেক বাবাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের হাকিম ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) শিমুল আকতার এ সাজা দেন।
ঈশ্বরদী থানা–পুলিশের এসআই আবদুর রাশেদ বলেন, গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদা গ্রামের বর তামিম প্রামাণিক (২৭), তাঁর বাবা আবুল হোসেন প্রামাণিক, লক্ষ্মীকুণ্ডা গ্রামের স্মৃতি খাতুন (১৪) ও তার বাবা শামসুল প্রামাণিককে আটক করে আদালতে নেওয়া হয়। সেখানে মেয়েটি জানায়, বর তামিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। অভিভাবকদের সম্মতিতেই বিয়ে হয়।