বাল্যবিবাহ, চার জনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত চারজনকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন এবং বাল্যবিবাহ নিবন্ধনের দায়ে কাজিকে আগামী সোমবার তাঁর ভলিয়মসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তলব করা হয়েছে।
গত বৃহস্পতিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নিকলী থানার এসআই অরুণ কুমার বসাক জানান, গাছতলা গ্রামের ওই মেয়ের সঙ্গে একই গ্রামের সুজন মিয়ার বিয়ে হয় ৩ মার্চ বিকেলে।