বাল্যবিবাহ চেষ্টার দায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার অভিযোগে এক বিবাহ রেজিস্ট্রারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে মেয়ের বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালাচাঁদ সিংহ এ রায় দেন। সাজা পাওয়া বিবাহ রেজিস্ট্রার মাওলানা আবদুল হামিদ উপজেলার নাংলা গ্রামের বাসিন্দা। বাল্যবিবাহের খবর পেয়ে ইউএনও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলে বর ও বরযাত্রীরা পালিয়ে যায়।