বাল্যবিবাহ, জঙ্গিবাদ, মাদক ও নারী নির্যাতনকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ায় বাল্যবিবাহ, জঙ্গিবাদ, মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার টৈটং উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এ সমাবেশ হয়। সমাবেশে উপস্থিত সবাই এই চারটি খারাপ কাজ থেকে বিরত থাকার শপথ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি-চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম। তিনি উপস্থিত সবাইকে বাল্যবিবাহ, জঙ্গিবাদ, মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে শপথ পাঠ করান। তিনি সমাবেশে অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, যাতে তারা জঙ্গিবাদ ও মাদকে জড়িয়ে না পড়ে। বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে যার যার অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
টৈটং উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জামাল হোসাইনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, টৈটং উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দলিলুর রহমান। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছরওয়ার কামাল, টৈটং উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকের আহমদ, অভিভাবক আবুল কালাম, জাফর আলম ও নরুল আনোয়ার প্রমুখ।