বাল্যবিবাহ ঠেকাতে বিশেষ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ ঠেকাতে পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়েছে সদর উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ওই ইউনিয়নে একই দিন অনুষ্ঠেয় তিনটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়। এ সময় স্কুলপড়ুয়া অপ্রাপ্তবয়স্ক শিশুদের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে লিখিত মুচলেকা নেওয়া হয় অভিভাবকদের কাছ থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার ইমাম বলেন, ‘বাল্যবিবাহ ঠেকাতে সামাজিক সচেতনতার পাশাপাশি আমাদের মেয়েদের আত্ম-নির্ভরশীল করে গড়ে তুলতে হবে।’