প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ে ঠেকিয়েছে পুলিশ। গতকাল রোববার বিয়েটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পুলিশ জানিয়েছে, গতকাল মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের বিদেশফেরত এক যুবকের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে গত শনিবার মেহেদি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়ের বাবাকে থানায় আনা হয়। চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, মেয়ের বাবাকে বাল্যবিবাহের কুফল ও আইনগত ঝামেলা সম্পর্কে বলা হলে বিয়ে বন্ধ করতে সম্মত হন।