বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা গ্রামের সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের প্রস্তুতিকালে তা ঠেকিয়ে দিলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে বর ও কনেপক্ষের অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের রেহাই দেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ইউএনও রথীন্দ্রনাথ দত্ত পুলিশ নিয়ে শিলাকোঠা গ্রামে যান। সেখান থেকে শিলাকোঠা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে বিয়ের আসর থেকে উদ্ধার করেন। এ সময় মেয়ের বাবা ও বরের বড় ভাইকে মুচলেকার পর ছেড়ে দেওয়া হয়। তবে গত ২৫ জানুয়ারি বিয়ে রেজিস্ট্রি করার দায়ে কাজি মো. খালেককে কয়েক ঘণ্টা দোহার থানা পুলিশের হেফাজতে রাখা হয়। কাবিননামা প্রত্যাহার করার শর্তে পরে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।থানার ওসি কামরুল হাসান বলেন, উত্তেজিত জনতার রোষানল থেকে রক্ষা করতেই কাজিকে থানায় কিছুক্ষণ রাখা হয়। ইউএনও রথীন্দ্রনাথ দত্ত বলেন, এলাকাবাসীর অনুরোধে এ বিয়ে বন্ধ করে অভিভাবকদের মুচলেকার বিনিময়ে তাঁদের ক্ষমা করা হয়েছে।