বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের এক বিয়েবাড়িতে গিয়ে গত শনিবার রাতে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। এ সময় পুলিশ বিয়ের কাজি, মেয়ের বাবা ও স্কুলছাত্র বরকে আটক করে। রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।এলাকাবাসী জানান, ওই দিন এক দিনমজুরের অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ের সঙ্গে একই ইউনিয়নের অসুরখাই গ্রামের আবদুল খালেকের ছেলে দশম শ্রেণীর ছাত্র আরমান হোসেনের (১৫) বিয়ে হচ্ছিল। খবর পেয়ে ইউএনও উপপরিদর্শক (এসআই) শামসুল আলমসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি সঙ্গে সঙ্গে বিয়ে বন্ধ করে দেন।পরে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ের কাজি খালেকউজ্জামানকে (৩৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়ের বাবাকেও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বর আরমান প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে এলাকার নারীনেত্রী কামরুন নাহারের হেফাজতে দেওয়া হয়।