বাল্যবিবাহ ঠেকালেন ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর (১২) বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ইউপির এক সদস্য গত শুক্রবার সকালে ওই ছাত্রীর বাড়ি গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলা সদরের একটি উচ্চবিদ্যালয়ে ওই ছাত্রীর সঙ্গে এক ইউনিয়নের পাশের গ্রামের এক যুবকের (২৫) বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নূরুল ইসলামকে এ বাল্যবিবাহ ঠেকানোর নির্দেশ দেন। চেয়ারম্যানের নির্দেশে বেলা ১১টায় ওই ইউপি সদস্য ছাত্রীর বাড়ি যান এবং ওই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেন।