বাল্যবিবাহ ঠেকিয়ে দিল প্রশাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। উপজেলার কলাকান্দা গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় আরও দুই স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটায় উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। ছাত্রীর বাড়িতে আপ্যায়ন পর্ব শেষে কাজি বিয়ে পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যান এবং বিয়ে বন্ধ করে দেন। এ সময় মেয়ের বাবা ও কাজি পালিয়ে যান।
ওই দিন রাত সাড়ে আটটায় ছাত্রীর বাড়িতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বরকে (৩২) এক বছরের কারাদণ্ড দেন। আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে ওই ব্যক্তিকে সাজা দেওয়া হয়।