বাল্যবিবাহ থেকে থেকে রক্ষা পেল দুই শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই রাতে দুটি বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুই কিশোরী। গত মঙ্গলবার রাতে ইউএনও মো. আজহারুল ইসলাম ও পুলিশের উপস্থিতিতে বিয়ে দুটি বন্ধ হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তিলাই ইউনিয়নের সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৪) ও বঙ্গ সোনাহাট ইউনিয়নের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর (১৩) ওই দিন বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও ও পুলিশ বিয়েবাড়িতে উপস্থিত হলে বরযাত্রীরা পালিয়ে যান। পরে ইউএনও উভয় পরিবারের অভিভাবকদের কাছে বাল্যবিবাহ না দেওয়ার লিখিত প্রতিশ্রুতি নিয়ে তাঁদের ছেড়ে দেন। এরপর তিনি এলাকার মানুষদের কাছে বাল্যবিবাহের কুফল নিয়ে আলোকপাত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. আজহারুল ইসলাম বলেন, ‘বাল্যবিবাহের ব্যাপারে আমরা সচেতন আছি। জনপ্রতিনিধিরাও সচেষ্ট আছেন। বাল্যবিবাহের খবর পেলেই তা বন্ধ করে দিচ্ছি।’