বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১২ বছরের এক শিশু। জন্মনিবন্ধনের সনদ জালিয়াতি করে বয়স বাড়িয়ে বিয়ে দেওয়ার আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত শিশুটির মাকে জরিমানা করেছেন। স্থানীয় লোকজন জানান, গতকাল মঙ্গলবার সদর উপজেলার স্বল্পমারিয়া এলাকায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করে তার পরিবার। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী হাকিম তরফদার মো. আক্তার জামীল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন এবং মেয়ের মাকে এক হাজার টাকা জরিমানা করেন।