বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন ধরে চলে বিয়ের আয়োজন। হাতে মেহেদি ও পায়ে আলতা দিয়ে সাজানো হয় কনেকে। ওদিকে বরের পক্ষ তিনটি মাইক্রোবাস নিয়ে কনের বাড়িতে আসতে প্রস্তুত। ঠিক এমনি সময় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে রংপুরের বদরগঞ্জের ইউএনও খন্দকার ইশতিয়াক আহমেদ পুলিশ নিয়ে হাজির কনের বাড়িতে। কারণ, কনে নবম শ্রেণির ছাত্রী। ইউএনও জানান, বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়ে মেয়ের বাবাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় উপজেলার মধুপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বর জিল্লুর রহমানের (১৮) বাড়িতে। সেখানে বর ও বরের বাবা তারাজুল ইসলামকে আটক করা হয়। কিন্তু বিপদ আঁচ করতে পেরে বর-কনের বাবা ক্ষমা চান। পরে তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।