বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল সোমবার মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির বলেন, সকালে গোপন সূত্রে খবর পেয়ে দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে আয়ুব আলীর বাড়িতে গিয়ে দেখেন, বিয়ের রান্না চলছে। তিনি মেয়ে ও তার বাবাকে গাড়িতে করে তাঁর কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানের উপস্থিতিতে মেয়েটির বাবা ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করলে মেয়েটিকে চেয়ারম্যানের হেফাজতে দিয়ে দেন।