প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশাসনের হস্তক্ষেপে গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের নবম শ্রেণিপড়ুয়া এক শিক্ষার্থী (১৪) বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মেয়েটির বিয়ে ঠিক হয়। গতকাল বুধবার বিয়ের দিন ধার্য ছিল। সকাল থেকেই বিয়ের আয়োজন শুরু হয় মেয়েটির বাড়িতে। স্থানীয় বেসরকারি সংস্থা বেসিকের নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার বলেন, তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান পুলিশ নিয়ে এসে বিয়ে ভেঙে দেন। এ সময় মেয়ের মা-বাবা, চাচা ও দাদাকে আটক করা হয়। পরে ২০ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান অভিভাবকেরা। দিনাজপুর অফিস