বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে গতকাল সোমবার বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। ওই আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মো. মতিউর রহমান। আদালত সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছে—এ খবর পেয়ে আদালত বেলা ১১টার দিকে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় আদালত তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেন এবং ‘মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ের আয়োজন করব না’ মর্মে ওই ছাত্রীর বাবার কাছ থেকে মুচলেকা নেন। মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।