বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেজেলগাজী ইউনিয়নে গতকাল সোমবার একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তারা স্থানীয় লোকজনের সহায়তায় নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছেন। এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই স্কুলছাত্রীর বাবা রিকশাচালক। মেয়ের লেখাপড়ার ব্যয়ভার বহন করতে না পেরে তিনি তাঁর মেয়ের বিয়ে ঠিক করেন। গতকাল ছেলে পক্ষের লোকজন মেয়ের বাড়িতে আসেন। খবর পেয়ে এনজিও ‘নিরা’র কর্মকর্তারা স্থানীয় ব্যক্তিদের নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যান। তাঁরা ওই ছাত্রীর বাবাকে বাল্যবিবাহের কুফল ও আইনগত শাস্তি সম্পর্কে জানান। সেই সঙ্গে ওই এনজিওর কর্মকর্তারা ওই ছাত্রীর লেখাপড়ার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। এতে বন্ধ হয় ওই ছাত্রীর বিয়ে।