বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে তিন মেয়ের পৃথকভাবে বাল্যবিবাহের আয়োজন চলছিল। খবর পেয়ে তিন মেয়ের বাড়িতেই পুলিশ পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদা গুলশান। এরপর পুলিশ ওই তিন বাবাকে ধরে হাজির করে ভ্রাম্যমাণ আদালতে। তাঁরা ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনাসহ মেয়েদের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিলে আদালত তাঁদের রেহাই দেন। ওই তিন মেয়ে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ওই তিন মেয়ের বাবা মুচলেকা দেওয়ায় আদালতের নির্দেশে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।