বাল্যবিবাহ থেকে রক্ষা পেল আরও এক স্কুলছাত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার হাওর এলাকার একটি গ্রামে গতকাল রোববার এক স্কুলছাত্রীর (১৩) বিয়ে বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
এলাকাবাসী জানান, উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার এক যুবকের (২৬) বিয়ের আয়োজন করা হয়। গতকাল বেলা তিনটার দিকে মঙ্গলাচরণ (বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে কনেকে শাঁখা ও সিঁদুর পরানো) সম্পন্ন হওয়ার কথা ছিল। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে এ ঘটনা জানাতে পারেন ধরমপাশার ইউএনও মোহাম্মদ নাজমুল হক। তার নির্দেশে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঘটনাস্থলে যান। বাল্যবিবাহের কুফল এবং আইন লঙ্ঘনের বিষয়টি ওই ছাত্রীর অভিভাবকদের জানানোর পর তাঁরা বিয়ে বন্ধ করে দেন।