বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তৎপরতায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৬)। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কিশোরীর বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামে এক মজুরের মেয়ের সঙ্গে পাশের আরেকটি গ্রামের যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়। গতকাল রাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। তবে স্থানীয় ব্যক্তিদের কাছে খবর পেয়ে ইউএনও গৌতম বাড়ৈ গতকাল দুপুরে ওই বাড়িতে যান। ওই কিশোরী কয়েক বছর আগে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করেছে। তার জন্মসনদ দেখে বাল্যবিবাহের প্রমাণ পান ইউএনও। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কিশোরীর বাবাকে এক হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও গৌতম বাড়ৈ প্রথম আলোকে বলেন, জরিমানা আদায়ের পাশাপাশি মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।