বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ছাত্রীটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক ছাত্রী (১৫)। সে এবারের দাখিল পরীক্ষার্থী।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হাটহাজারী উপজেলার এক ছাত্রীর সঙ্গে একই উপজেলার নন্দীর হাট এলাকার মধ্যপ্রাচ্যপ্রবাসী মো. তসলিমের (৩২) আক্দ অনুষ্ঠানের দিন ধার্য ছিল গত বৃহস্পতিবার। এই বাল্যবিবাহের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে এই বিয়ে বন্ধ করার অনুরোধ জানিয়ে এলাকাবাসীর পক্ষে মহিউদ্দিন নামের এক ব্যক্তি গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে লিখিত আবেদন করেন।পরে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হাক্কানি ওই ছাত্রীর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, তার বিয়ের বয়স হয়নি। এসআই গোলাম হাক্কানি প্রথম আলোকে বলেন, ‘খোঁজ নিয়ে দেখা যায়, ওই ছাত্রীর বয়স ১৫ বছর। ১৮ বছর পূর্ণ না হওয়ায় এ বিয়ে বন্ধ করার জন্য আমি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অনুরোধ করি।’ইউপি চেয়ারম্যান আলী আকবর বলেন, তিনি আইনগত ও ক্ষতিকর দিক তুলে ধরে দুই পরিবারকে সতর্ক করে দেন। এতে দুই পরিবার বিয়ে বন্ধ করতে সম্মত হয়।