বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলামের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক ছাত্রী (১৪)। এ ঘটনায় পুলিশের কাছে মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছেন বর ও কনের বাবা।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার এক উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়া ওই ছাত্রীর সঙ্গে প্রতিবেশী এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। এ খবর পেয়ে ওই বিয়ে বন্ধ করতে ইউএনও আজহারুল ইসলাম পুলিশকে ঘটনাস্থলে পাঠান। পুলিশ বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ এবং বর ও কনের বাবাকে আটক করে। পরে কনের বাবা তাঁর মেয়েকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে দেবেন না এবং বরের বাবা অপ্রাপ্তবয়স্ক কোনো মেয়ের সঙ্গে তাঁর ছেলের বিয়ে দেবেন না—এমন মুচলেকা দিলে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।
ইউএনও আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।