বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মাদারবাড়িতে নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। গত সোমবার রাতে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল।
ওই ছাত্রীর বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে ফাইট ফর উইম্যান রাইট নামের একটি বেসরকারি সংস্থার সভাপতি রেহেনা বেগম রানু সোমবার রাতে ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গভীর রাতে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) আসিফ ইকবাল ও রেহেনা বেগম মেয়েটির বাসায় যান।
আসিফ ইকবাল বলেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না—এই মর্মে ওই ছাত্রীর বাবা মুচলেকা দিয়েছেন।
রেহেনা বেগম বলেন, বিয়ে বন্ধ হওয়ায় মেয়েটি অন্ধকারাচ্ছন্ন এক ভবিষ্যৎ থেকে মুক্তি পেল।