বাল্যবিবাহ থেকে রক্ষা পেল শাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৩ বছর বয়সী শাহিদা বেগম। প্রশাসনের নির্দেশে গতকাল বুধবার দুপুরে ওই বিয়ে বন্ধ করা হয়।এলাকাবাসী জানায়, উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে শাহিদার সঙ্গে একই গ্রামের সামাদ আলীর ছেলে আছদ্দর মিয়ার বিয়ে ঠিক হয়। উভয় পরিবারের অভিভাবকেরা বিয়েসংক্রান্ত কাগজপত্রে বর-কনের বয়স বাড়িয়ে লেখার ব্যাপারে সম্মত হয়েছিলেন। সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে এ বাল্যবিবাহ বন্ধ করার উদ্যোগ নেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান বিলকিছ আক্তার।সংশোধনীপ্রথম আলোর বিশাল বাংলা (পৃষ্ঠা: ৪) পাতায় গতকাল বুধবার ‘শমশেরনগরে ২০ কেজি মাছ জব্দ, জরিমানা’ শিরোনামের সংবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারকে ভুলবশত কুলাউড়া উপজেলাধীন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরীকে কুলাউড়ার ইউএনও হিসেবে উল্লেখ করা হয়েছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।