বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সোনাগাজীর আরেক ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা প্রশাসন উদ্যোগী হওয়ায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক মাদ্রাসাছাত্রী। গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেন।
উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ইউনিয়নের একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে এলাকার এক ছেলের বিয়ে হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার। বিষয়টি জানতে পেরে ইউএনও গতকাল সকালে তাঁকে ও মাদ্রাসার তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলামকে ওই ছাত্রীর বাড়িতে যেতে বলেন। ছাত্রীর মা-বাবাকে বুঝিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মা-বাবা—এই অঙ্গীকার করেছেন তাঁদের কাছে।
এর আগে গত বৃহস্পতিবার একই ইউনিয়নের দুই ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পায় ইউএনওর তৎপরতায়।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, বাল্যবিবাহ ও নারীদের উত্ত্যক্ত করা বন্ধে তাঁরা কাজ করে চলেছেন।