বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলায় গতকাল বুধবার নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এ ঘটনায় মেয়ে ও ছেলের অভিভাবককে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এলাকাবাসী জানান, পারিবারিকভাবে ওই ছাত্রীর সঙ্গে এক ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল। স্থানীয় লোকজন বিষয়টি জেলা প্রশাসনের কর্মকর্তাদের জানান। খবর পেয়ে গতকাল বিকেল চারটার দিকে তাঁরা ওই মেয়ের বাড়িতে যান। পরে ছেলেটির অভিভাবকদেরও ডেকে পাঠানো হয়। এ সময় মেয়ের বাবা ও ছেলের বাবাকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিলের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে প্রতিশ্রুতি দেন তাঁর বাবা।