বাল্যবিবাহ দিতে উদ্যোগী বাবার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি এই মর্মে অঙ্গীকার করছি যে, আমার মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেব না। যদি এর আগে আমার কন্যাকে বিয়ে দিই, তাহলে বাল্যবিবাহ আইনে আমার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে পারবে।’চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের এক বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিনের কাছে এভাবেই লিখিত অঙ্গীকার করেছেন। ইউএনওর হস্তক্ষেপ এবং এই অঙ্গীকারের মধ্য দিয়ে নিশ্চিত বাল্যবিবাহর হাত থেকে রক্ষা পায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। সরেজমিনে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে চুয়াডাঙ্গা পৌর এলাকার মিলন হোসেনের বিয়ে ঠিক হয়। বুধবার সকাল থেকে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদরের ইউএনও আবুল আমিন বেলা ১০টায় বিয়ে বাড়িতে যান। ইউএনও মেয়ের বাবা ও আত্মীয়স্বজনদের বাল্যবিবাহর কুফল সম্পর্কে ধারণা দেন। এরপর তিনি (বাবা) প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে ইউএনওর কাছে লিখিত অঙ্গীকার করেন ও বাল্যবিবাহ বন্ধ করে দেন।