বাল্যবিবাহ দিতে চাওয়ায় মেয়ের বাবার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়ায় বিয়ের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাত্রীর বাবাকে এক হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গঙ্গাচড়ার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক এ জরিমানা করেন। আদালতের উপস্থিতি টের পেয়ে আসর থেকে বর পালিয়ে যান।
থানা পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধায় গঙ্গাচড়ার স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের সঙ্গে রংপুর সদরের লাহিড়ীর হাট এলাকার রজন চন্দ্র ভৌমিকের ছেলে প্রদীপ চন্দ্র ভৌমিকের বিয়ে হওয়ার কথা ছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ে আর হয়নি। সহকারী কমিশনার (ভূমি) এ তথ্য নিশ্চিত করেছেন।