বাল্যবিবাহ দেওয়ায় কনের বাবা-মায়ের জেল, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাটে বাল্যবিবাহ দেওয়ায় কনের বাবাকে ১৫ দিনে কারাদণ্ড ও মাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রোখছানা বেগম এ দণ্ড দেন।
ঘোড়াঘাট উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা আবু তসলিম উদ্দিন বলেন, কয়েক দিন আগে উপজেলার পাঁচপীর এলাকার আবদুর রশিদের মেয়ে সারমিনা আক্তারের (১৫) সঙ্গে কানাগাড়ি গ্রামের মো. মোখলেছের ছেলে হাফিজ উদ্দিনের বিয়ে রেজিস্ট্রি হয়। বিয়েটি রেজিস্ট্রি করেন পৌর কাজি জিয়াউল হক। গতকাল মেয়ের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ভোজের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনও কনের বাড়িতে অভিযান চালিয়ে আবদুর রশিদকে ১৫ দিনের কারাদণ্ড ও কনের মাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে কনেপক্ষ।