বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা, কাজির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার দত্তপাড়া গ্রাম থেকে শুক্রবার বাল্যবিবাহ দেওয়ার দায়ে ফোরকানুল হামিদ (৪৪) নামে এক কাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার আফরা গ্রামে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার শেহেলী লায়লা তাঁকে এক মাসের কারাদণ্ড দেন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, উপজেলার শহীদনগর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ওই কাজি বিয়ে দিচ্ছিলেন। স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। বিকেল চারটার দিকে পুলিশ মেয়েটির বাড়িতে হাজির হয়ে কাজিকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ওই দণ্ড দেন।