বাল্যবিবাহ দেওয়ায় কনের বাবা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কনের বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সদরপুর উপজেলার চৌদ্দরশি গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ রায় দেন।আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে চৌদ্দরশি গ্রামের ইসমাইল মাতুব্বর গোপনে তাঁর ১৪ বছর বয়সী মেয়ে দশহাজার হাফেজিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রীকে পাশের ভাঙ্গা উপজেলার শড়ইবাড়ি গ্রামের ২৭ বছর বয়সী সৌদিপ্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে দেন।ইউএনও লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে ইসমাইলের বাড়িতে গিয়ে কিশোরী মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।